অপরাধঅপরাধ

বগুড়ার ধুনটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা

বগুড়ার ধুনট উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মোস্তফা (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ ধেরুয়াহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফাকে আটক করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বগুড়ার ধুনটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোলাম মোস্তফা (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ ধেরুয়াহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফাকে আটক করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত