ক্যাম্পাস
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল বিভাগ বা ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজ সমূহের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, 'এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেক শিক্ষার্থীকে কুড়িগ্রাম বা সিলেটের মতো দূর-দূরান্তে যেতে হবে। এতে তাদের বাড়ি যাওয়া এবং ক্যাম্পাসে ফিরে আসার বেশ সময়ের প্রয়োজন। শিক্ষার্থীদের এই যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে আমরা এই কয়েকদিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।'
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ১০/০২/২০২৬ থেকে ১৫/০২/২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য সকল বিভাগ/ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজ সমূহের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬