ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় ক্যাম্পাসে ২৪/৭ জরুরি হেল্পলাইন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ হেল্পলাইন সেবা উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য জনাব সোহানুর রহমান সোহান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল আহাদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, এই ২৪/৭ জরুরি হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করবে এবং ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা এই সুযোগ সঠিকভাবে ব্যবহার করবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে সহায়তা করবে।
তিনি আরো বলেন, এই ২৪/৭ জরুরি হেল্পলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহের যে-কোনো দিন ও যে-কোনো সময়ে প্রয়োজনীয় জরুরি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এ হেল্পলাইনের আওতায় মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা প্রেরক:
আব্দুল্লাহ আল নাঈম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মোবাইল: 01522100250

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬