ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক মনোয়ার। সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. মাহিন হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিয়া রহমান তিশা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অমিত হাসান অমি।
সংগঠনটির নেতৃবৃন্দ জানায়, নবগঠিত কমিটি ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষাবিষয়ক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ক্যাম্পাসে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি তারেক মনোয়ার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহের ভাই–বোনদের ভালোবাসা ও আস্থায় সভাপতি হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি গভীরভাবে গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় ধরনের দায়বদ্ধতারও।
তিনি বলেন, আগামী দিনগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য, স্বচ্ছতা ও উন্নয়নের ধারায় সংগঠনকে এগিয়ে নিতে চাই। সংগঠনের প্রতিটি সদস্যের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, ইতিবাচক ও কার্যকর পরিবেশ গড়ে তোলাই আমার লক্ষ্য।
তারেক মনোয়ার আরও বলেন, দীর্ঘদিনের অগোছালো ও ভঙ্গুর অবস্থা থেকে অ্যাসোসিয়েশনকে বের করে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে একটি রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সদস্যদের আন্তরিক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬