ক্যাম্পাসক্যাম্পাস

চবিতে সাংবাদিককে হুমকির ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন

সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মো. মিজানুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে টেনে নিয়ে মারধরের হুমকির ঘটনায় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৭ জানুয়ারি দাখিল করা অভিযোগপত্রে উত্থাপিত সার্বিক বিষয়াদি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে অনুরোধ করা হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চবিতে সাংবাদিককে হুমকির ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মো. মিজানুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে টেনে নিয়ে মারধরের হুমকির ঘটনায় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৭ জানুয়ারি দাখিল করা অভিযোগপত্রে উত্থাপিত সার্বিক বিষয়াদি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে অনুরোধ করা হয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত