ক্যাম্পাসক্যাম্পাস

এখন থেকে চাকসুর উদ্যোগে বিনামূল্যে আইনি সেবা পাবেন চবি শিক্ষার্থীরা

এখন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) পক্ষ থেকে ফ্রি লিগ্যাল এইড সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যক্তিগত ও প্রাসঙ্গিক আইনি সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপ-উপাচার্যের (প্রশাসন) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এছাড়াও চাকসুর সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বিসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে চাকসুর এই উদ্যোগ সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। একইসঙ্গে শিক্ষার্থীরা সহজেই আইনজীবীদের সহযোগিতা নিতে পারবে, যা তাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন ও শক্ত কণ্ঠস্বর হতে সহায়তা করবে।

সমাপনী বক্তব্যে চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল গঠন আমাদের নির্বাচনী ইশতেহারগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যার ফলে আমরা আইনজীবীদের আমরা প্রস্তাব দেয়, তারা আমাদের প্রস্তাবে রাজি হন। সেই সাথে এখন থেকে আমাদের শিক্ষার্থী ভাই-বোনরা আইনি যেকোনো সহায়তা বিনামূল্যে পাবেন।

চাকসু ফ্রি লিগ্যাল এইড সেলে যুক্ত রয়েছেন দেশের আইন অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের মোট ২০ জন স্বনামধন্য আইনজীবী এই সেলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

এখন থেকে চাকসুর উদ্যোগে বিনামূল্যে আইনি সেবা পাবেন চবি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত