ক্যাম্পাসক্যাম্পাস

চবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শাহাব উদ্দিন নীপু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। গত রবিবার বেলা ১১টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিভাগীয় সহকর্মীবৃন্দ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে তাকে বরণ করে নেন। 

জানা গেছে, বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন শাহাব উদ্দিন। তিনি ২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। গত ১৫ জানুয়ারি বিদায়ি সভাপতি রওশন আক্তারের কার্যকাল শেষ হলে ওইদিন বিকেলে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেরে আনুষ্ঠানিকভাবে গত রবিবার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেন। 

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিভাগীয় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীকে তার পাশে থেকে গঠনমূলক পরামর্শ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শাহাব উদ্দিন নীপু

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। গত রবিবার বেলা ১১টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিভাগীয় সহকর্মীবৃন্দ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে তাকে বরণ করে নেন। 

জানা গেছে, বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন শাহাব উদ্দিন। তিনি ২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। গত ১৫ জানুয়ারি বিদায়ি সভাপতি রওশন আক্তারের কার্যকাল শেষ হলে ওইদিন বিকেলে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেরে আনুষ্ঠানিকভাবে গত রবিবার তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেন। 

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিভাগীয় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীকে তার পাশে থেকে গঠনমূলক পরামর্শ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত