ক্যাম্পাসক্যাম্পাস

রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে

বরিশাল বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথমবারের মতো বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আজ শুক্রবার সকাল ১১ থেকে ১২ পযর্ন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র কেন্দ্রে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান ) প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়।

বিগত বছরগুলোতে রাবির ভর্তি পরীক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের রাজশাহী যেতে হতো। এতে আবাসন ও যাতায়াত নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থী ও অভিভাবকদের। এবার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা গেছে।

ভোলার চরফ্যাশন থেকে আসা এক পরীক্ষার্থী বলেন, "আগে রাজশাহী যাওয়া মানেই ছিল বিশাল এক যুদ্ধ। এবার ঘরের কাছে পরীক্ষা দিতে পেরে মানসিক চাপ অনেক কম ছিল।"

অনুষ্ঠিত ভর্তি পরিক্ষার সকালের শিফটের পরীক্ষায় কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের ইলেকট্রনিক ডিভাইস প্রবেশে ছিল কঠোর নিষেধাজ্ঞা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবক দলগুলো :  বিএনসিসি সেন ও নৌ শাখা এবং রোভার স্কাউটসরা  শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

এক অভিভাবক বরেন , কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম শিফটের পরীক্ষা চলতেছে। আমার মেয়ে এই পরিক্ষা অংশ নিছেন আমি তাকে নিয়ে আসছি। কঠোর নিরপত্তা পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হইছে। পরিক্ষার্থীদের  দিকনির্দেশনা দেওয়ার জন্য ক্যাম্পাসের মূল ফটকে বিভিন্ন কোচিং সেন্টার হেল্প ডেস্ক বসানো হয়েছে। তারা আমাদের জন্য  বিশুদ্ধ পানি  ব্যবস্থা, বসার জন্য সিটের ব্যবস্থা করছেন 

বরিশাল কেন্দ্র থেকে কয়েক হাজার শিক্ষার্থী এই ইউনিটে অংশ নিয়েছেন। আজ দিনের বাকি সময়গুলোতে আরও বিকেলে শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে আগামীকাল এবং ২৪ জানুয়ারি অন্যান্য ইউনিটের পরীক্ষাও এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত