অপরাধঅপরাধ

নেত্রকোনায় ৩২টি ভারতীয় গরুসহ ৬টি পিকআপ জব্দ আটক ১

নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।

উপজেলার নৈহাটী গরুর বাজার থেকে সোমবার সকালে তাঁকে গরুসহ আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে প্রতি সোমবার গরুর হাট বসে। বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে (৩৫) গরুসহ আটক করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে আমাদের এসব অভিযান অব্যাহত থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় ৩২টি ভারতীয় গরুসহ ৬টি পিকআপ জব্দ আটক ১

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।

উপজেলার নৈহাটী গরুর বাজার থেকে সোমবার সকালে তাঁকে গরুসহ আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে প্রতি সোমবার গরুর হাট বসে। বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে (৩৫) গরুসহ আটক করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে আমাদের এসব অভিযান অব্যাহত থাকবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত