অপরাধ
নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে প্রশ্ন ও উত্তর সংগ্রহ এবং সরবরাহের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়সম্পন্ন একজন নেতাসহ মোট নয়জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষাকেন্দ্রের অদূরে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় বিশেষ প্রযুক্তিসম্পন্ন একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, যেগুলো পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও উত্তর পাঠানোর কাজে ব্যবহারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটকদের মধ্যে রয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও স্থানীয়ভাবে পরিচিত।
পুলিশ জানায়, অন্যান্য আটক ব্যক্তিরা হলেন—
নাগেশ্বরী পৌরসভার আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (৩৮),
রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম এলাকার ময়নালের ছেলে আনোয়ার হোসেন (২৮),
বিদ্যুৎপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে মিনারুল ইসলাম (৪০),
খামার নকুলা বেরুবাড়ি এলাকার ওয়াহেদুজ্জামানের ছেলে শাহাজামাল (২৭),
কাজীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে বাবু ইসলাম (৩২),
বাগডাঙ্গা এলাকার মৃত জয়নালের মেয়ে জান্নাতুল নাঈম মিতু (২৬),
রামখানা নাখারগঞ্জ এলাকার আজিজারের ছেলে আব্দুল লতিফ (৫২),
এবং ফুলবাড়ী থানার বোয়ালভিড় ভাঙ্গামোড় ইউনিয়নের মৃত নাজিরের ছেলে শরিফুজ্জামান (৪০)।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় জালিয়াতির প্রস্তুতিকালে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসগুলো তদন্তের জন্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন এবং কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়— সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।
এ ঘটনায় নাগেশ্বরী উপজেলাসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬