শৈত্য প্রবাহশৈত্য প্রবাহ

দিনাজপুরের ফুলবাড়ীতে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ

শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে বের হতে হচ্ছে অনেককেই।

সারাদেশের ন্যায় শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। এই শৈত্যপ্রবাহের সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, দিনাজপুরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

গত ক'দিন থেকে ফুলবাড়ীতে সূর্যের আলো দেখা যায় নাই বা কিছু সময়ের জন্য একটু সূর্যের আলো দেখা গেলেও রোদের প্রখরতা ছিল না। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, উত্তরের মৌসুমী বায়ুর কারণে আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দিনাজপুর জেলাসহ ফুলবাড়ীতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। লক্ষ্য করে দেখা গেছে দিনের বেলাতেও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে তাতে সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যহত হচ্ছে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উপজেলায় শীতের অনুভূতি অব্যাহত থাকায় খেটে খাওয়া ও দিনমজুর মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যর্থ হচ্ছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

সারাদেশের ন্যায় শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। এই শৈত্যপ্রবাহের সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, দিনাজপুরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

গত ক'দিন থেকে ফুলবাড়ীতে সূর্যের আলো দেখা যায় নাই বা কিছু সময়ের জন্য একটু সূর্যের আলো দেখা গেলেও রোদের প্রখরতা ছিল না। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, উত্তরের মৌসুমী বায়ুর কারণে আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দিনাজপুর জেলাসহ ফুলবাড়ীতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। লক্ষ্য করে দেখা গেছে দিনের বেলাতেও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে তাতে সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যহত হচ্ছে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উপজেলায় শীতের অনুভূতি অব্যাহত থাকায় খেটে খাওয়া ও দিনমজুর মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যর্থ হচ্ছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত