ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি ছাত্রী হলের ২ হাজার ৫০জন বাসিন্দাকে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে ৫টি সেলাই মেশিন সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন ও স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে এসব সেলাই মেশিন সরবরাহ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই সেলাইযন্ত্রগুলো হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ জানায়, হলের নারী শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রয়োজনীয় পোশাক মেরামতসহ ছোটোখাটো সেলাইয়ের কাজ খুব সহজেই সারতে পারেন, সে লক্ষ্যেই এ প্রজেক্ট চালু করা হয়েছে। তবে হল দুইটির নারী শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় মেশিনের পরিমাণ খুবই কম বলে সাংবাদিকদের মত দিয়েছেন চাকসুর ভিপি ইব্রাহিম রনি।
সেলাইযন্ত্রগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব, আবাসন ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ ইসহাক ভুঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাহিমা আক্তার দ্বীপা ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস রিতা, শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ফাইরোজ ফেরদৌস, বিজয় ২৪ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানু আক্তার নদী এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ অন্যান্যরা।
বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে বসবাসরত ১৪০০ শিক্ষার্থীর পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদকে ধন্যবাদ জানান হলটির সহ-সভাপতি (ভিপি) সানু আক্তার নদী। তিনি বলেন, আমাদের চাহিদার কথা জানানোর অল্পদিনের মধ্যেই চাকসু সাড়া দিয়েছে এবং সেগুলো হ্যান্ডওভার করতেও চলে এসেছে। সেলাই মেশিন একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস। আমাদের হলের পাশে একটি দোকান আছে, কিন্তু সেটা অনেক সময় খোলা পাইনা। অনেক মেয়েরা সেলাইয়ের কাজ জানে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্র না থাকায় কাজ করতে পারেন না, বলেন ভিপি সানু আক্তার নদী।
বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ফাইরোজ ফেরদৌস বলেন— আগে আমাদের হলে সেলাইমেশিন ছিল, সেগুলো সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে। আমরা প্রায় দুইমাস ধরে ভাইদেরকে (চাকসু প্রতিনিধি) বলছিলাম এটার কথা। অবশেষে আমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব বলেন, মেয়েদের হলগুলোতে কয়েকটি দাবি ছিল, এরমধ্যে সেলাইমেশিন, রেফ্রিজারেটর অন্যতম। এগুলো সরবরাহে প্রশাসনের সহযোগিতা চেয়েও পাইনি, তবে অন্যান্য স্থান থেকে ফান্ড কালেক্ট করে সরবরাহ করার চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে এবং এর পাশাপাশি নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি আরো বলেন, ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায় আমাদের অনেক বোনকে প্রশিক্ষণ গ্রহণ এবং দৈনন্দিন টুকিটাকি কাজ সম্পন্ন করতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ সহজ ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য আমরা একটি বিশেষ প্রজেক্ট চালু করেছি। এই প্রজেক্টের মাধ্যমে নারী শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও সহায়তা পাবে, যাতে তারা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে এবং পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে, বলেন ইব্রাহিম হোসেন রনি।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬