অপরাধঅপরাধ

মাংস কাটা ডাসা দিয়ে মোটরসাইকেল আরোহির উপর হামলা

কুষ্টিয়া শহরের ঝাউতলায় দিন-দুপুরে ধারালো মাংস কাটা ডাসা দিয়ে সোহেল রানা (৪৫) নামে একজন যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ৭ জানুয়ারি রোজ বুধবার দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় স্থানীয়রা কাওসার নামে হামলাকারী একজনকে আটক করে পুলিশে দিয়ে দেয়। আহত ব্যক্তি হলেন কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে সোহেল রানা। আহত সোহেল রানা বলেন সকালের দিকে কুষ্টিয়া আদালত চত্বর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল যোগে রওনা হই। কিন্তু ঝাউতলা মোড়ে পৌছামাত্র দুটি মোটর সাইকেল তাকে গতিরোধ করে এবং মোটর সাইকেল থামাতে বলে। পরে মোটর সাইকেল থামালে বকুল, খসরু, রিপন, শিপন, কালু, জাহাঙ্গীর, লিটন, রিয়া,  পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ীভাবে মাংস কাটা দাও দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এরপর আশপাশের লোকজন সন্ত্রাসীদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যান এবং কাওসার হোসেন (২২)নামে একজন আটক করে পুলিশে দেন। আহত সোহেল রানাকে উদ্ধার করে অটো রিক্সা যোগে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।সোহেল রানা বলছেন একজন মোটর সাইকেল চালককে গতিরোধ করে রাস্তা অবরোধ করেন। এরপর দুইটি মোটর সাইকেল থামিয়ে তাদের ব্যাগ থেকে ধারালো দাও বের করে সোহেল রানা নামে একজন মোটর সাইকেল চালককে কোপাতে থাকে। পরবর্তীতে তারা সবাই একত্রে হয়ে হামলাকারীদেরকে ধাওয়া দিলে তারা দৌড় দিয়ে পালানোর সময় একজন আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশে দেওয়া হয়। তবে কি কারণে তাকে কুপিয়েছে এ বিষয়ে বলতে পারবেন না। এ ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দাবী জানান। সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃত ব্যক্তি হলেন কুমারখালী উপজেলার বেড় কালুয়া গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে কাওসার হোসেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মাংস কাটা ডাসা দিয়ে মোটরসাইকেল আরোহির উপর হামলা

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত