ক্যাম্পাসক্যাম্পাস

তিতুমীর কলেজেস্থ বগুড়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক ধুনটের মেহেদী হাসান

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে কলেজটির শিক্ষার্থী শামীম জানাত চৌধুরীকে সভাপতি এবং ধুনট উপজেলার সন্তান মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

তিতুমীর কলেজস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫–২৬ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়,

‘বগুড়া বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, তারা তাদের মেধা, মনন ও সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে সংগঠনটিকে একটি শিক্ষার্থী-বান্ধব ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবেন—এটাই আমাদের প্রত্যাশা। তিতুমীর কলেজে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তারা পাশে থাকবেন এবং ঢাকার বুকে বগুড়াকে ঐক্যবদ্ধ করে রাখবেন।’

সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘উন্নত দেশ ও জাতি গঠনে আমরা পরিকল্পনাবদ্ধভাবে কাজ করতে বিশ্বাসী। সেই লক্ষ্য সামনে রেখে বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ সমাজ ও শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা-সহায়ক উদ্যোগ গ্রহণ এবং ছাত্রসমাজের ন্যায্য অধিকার ও উন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা রাখবো। একটি আদর্শ, সচেতন ও মানবিক সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি জে সি জয়ন্ত, মনির হোসেন শাওন, নুর আলম, নাইম হাসান ও তানভির তুষার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক আল ফুরকান, সোয়ান বাবু, আপেল সরকার জয় ও আয়তুল্লা আল রাকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিয়াম, মো. রাসিদুল ইসলাম ইব্রাহীম, নাজমুল হক ও ওমর ফারুক।

এছাড়াও ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহিমা ফারজানা রোজী, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সৌরভ কুমার, প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সাহিত্য সম্পাদক আশিক, ধর্ম সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত এবং ক্রীড়া সম্পাদক তারছিন উদ্দিন।

উল্লেখ্য, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও মানবিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তিতুমীর কলেজেস্থ বগুড়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক ধুনটের মেহেদী হাসান

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত