অপরাধঅপরাধ

নানিয়ারচরের ঘিলাছড়ি চেকপোস্টে সেনাবাহিনীর তল্লাশিকালে অস্ত্রসহ আটক ১

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ ইস্ট বেঙ্গল) অধীনস্থ ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির মানিকছড়ির দিকে যাওয়ার পথে উত্তম কুমার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র বহনকারী একজন ব্যক্তির চলাচলের খবর পাওয়া গেলে সকাল ৮টা থেকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় ওই রুটে চলাচলকারী সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্যরা এক ব্যক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি মদ্যপ অবস্থায় বিরূপ আচরণ করেন এবং কিছু লুকানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশিতে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে অস্ত্রসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি বলেন, অবৈধ অস্ত্র বহন একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নানিয়ারচরের ঘিলাছড়ি চেকপোস্টে সেনাবাহিনীর তল্লাশিকালে অস্ত্রসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ ইস্ট বেঙ্গল) অধীনস্থ ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির মানিকছড়ির দিকে যাওয়ার পথে উত্তম কুমার (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র বহনকারী একজন ব্যক্তির চলাচলের খবর পাওয়া গেলে সকাল ৮টা থেকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় ওই রুটে চলাচলকারী সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্যরা এক ব্যক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি মদ্যপ অবস্থায় বিরূপ আচরণ করেন এবং কিছু লুকানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশিতে তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে অস্ত্রসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি বলেন, অবৈধ অস্ত্র বহন একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত