অপরাধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা পাহাড়ি এলাকায় আস্তানা গড়ে তুলা দ্বীপের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ ক্যাডার নুরুল আমিন বাচ্চু অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাত ৭ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে কালারমারছড়া নয়াপাড়া একাধিক ডাকাতির ঘটনায় তারেকসহ বাচ্চু বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশ ফকিরজুম পাড়া পাহাড়ে একাধিক অভিযান চালালে গ্রেপ্তার এড়াতে বাচ্চু দলবল নিয়ে আঁধার ঘোনা অবস্থান করে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মহেশখালী থানার ওসি মুজিবুর রহমান জানান থানা পুলিশের এস আই রাজিবের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট কালারমারছড়ার আঁধার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভূক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী পাহাড়ের আস্তানার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার হওয়া সন্ত্রাসী বাচ্চু কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মৃত সোলাইমানের সন্তান। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। অস্ত্রের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিগত সময় কালারমারছড়া ফকিরজুম পাহাড়ে পাহাড়ে পুলিশ, যৌথ বাহিনী একাধিক অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত তোফায়েল আহমেদের বড় ভাই কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী জানান, আমার ভাই খুব সহজ সরলভাবে জীবন যাপন করত আটক সন্ত্রাসীদের চাহিদা মত টাকা না দেওয়ায় আমাদের মৎস্য প্রকল্প থেকে অপহরন করে নিয়ে গিয়ে পাহাড়ে নির্মমভাবে খুন করে রাস্তায় ফেলে চলে যায়। তাই আটক এ খুনির কাছে অক্ষত অস্ত্র উদ্ধারের দাবী জানাচ্ছি। আর যেন কোন মায়ের বুক খালি করতে না পারে। ###

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬