অপরাধঅপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ

শেয়ার করুন
অ+ অ-
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ
ছবিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ এবং রঘুনাথপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।

অন্যদিকে, মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপির টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ এবং রঘুনাথপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।

অন্যদিকে, মাসুদপুর বিওপির টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপির টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত