ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে চবির এবারের ভর্তিযুদ্ধ। এবারের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে– বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আজ বেলা ১১টায় শুরু হওয়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অধীন রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ৯৩টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৬ পরীক্ষার্থী, সেই হিসাবে আসনপ্রতি ৮০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করেও নিজের আসন দেখতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী অঞ্চলের আলাদা কেন্দ্রের তথ্য জানা যাবে। আসনবিন্যাস দেখতে প্রবেশপত্রের কিউআর কোডও স্ক্যান করতে বলা হয়েছে।
এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। পাশাপাশি ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। এবছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী।
মানতে হবে যেসব নির্দেশনা:
ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবগতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—
১. পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ আসন নিশ্চিত করতে হবে। প্রবেশপত্র প্রদর্শনপূর্বক পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগইন করে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগ থেকে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবেন। সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
৩. প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা ‘এ’ লেভেলের স্টেটমেন্ট অফ এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) এর মূলকপি ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
৪. পরীক্ষার্থীরা পরীক্ষার হলে এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর (মেমরি বা সিম ব্যতীত) ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করা যায় এমন যেকোনো ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে বি ইউনিট এবং বি১, বি২ ও ডি১ উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর সঙ্গে রাখা ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৫. সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যকোনো মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।
৬. পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।
প্রতি ইউনিটের মানবণ্টন:
সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ডি-১ উপ-ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ডি-১ উপ-ইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৫, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো তিনটি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে। পাস করতে হলে আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ ও সাধারণ জ্ঞানে ১৩ নম্বর পেতে হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৬ আর সাধারণ জ্ঞানে ১৭ নম্বর পেতে হবে। ‘বি-২’ ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২০, ইংরেজিতে ২০, আরবি, ইসলামিক স্টাডিজ, বুড্ডিস্ট স্টাডিজ ও পালি এবং সাধারণ জ্ঞানে (যেকোনো দুটি বিষয় উত্তর দিতে হবে) ৬০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৫, আরবি ও ইসলামিক স্টাডিজে, বুড্ডিস্ট স্টাডিজ ও পালি ১২ আর সাধারণ জ্ঞানে ৯ নম্বর পেতে হবে।
‘সি’ ইউনিটে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।
‘ডি’ ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতিতে ২০ নম্বর থাকবে।
‘ডি-১’ উপ-ইউনিটে বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ২৫, গেমস ও স্পোর্টসের নীতিমালায় ১৫ নম্বর থাকবে।
পরীক্ষার সূচি:
২ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে ৫ জানুয়ারি ডি-১, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬