ক্যাম্পাসক্যাম্পাস

চবি ভর্তিচ্ছুদের যে সড়ক ব্যবহারে নিষেধ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

সবুজে মোড়ানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনস্টেশন

পাহাড়-ঝরনা আর সবুজে মোড়ানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কেউ কেউ একে ‘প্রকৃতির ল্যাবরেটরি’, কেউবা ‘সবুজের রাজ্য’ বলে আখ্যায়িত করেন। টিলা আর পাহাড়ঘেরা এই ক্যাম্পাসে ঋতুভেদে বদলে যায় প্রকৃতির রং। কখনো কুয়াশায় ঢাকা নীরব সকাল, কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে যাওয়া সবুজ পথ, আবার কখনো রোদ্দুরে ঝলমলে পাহাড়ি দৃশ্য মন কাড়ে সবার। এখানে বহু দূরদূরান্ত থেকে অধ্যয়ন করতে আসেন শিক্ষার্থীরা। 

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি। এদিন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির আয়োজনে ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হওয়ায় ভাটিয়ারী টু হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহিদ সরওয়ার্দী। এজন্য ভর্তি পরীক্ষা দিতে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ক্যাম্পাসে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রবেশপথ হবে একমুখী। এ সময়ের মধ্যে সবগুলো যান বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করে সেন্ট্রাল ফিল্ডের বর্ধিত অংশে পার্কিং করবে এবং ক্যাম্পাস থেকে বের হতে হলে ২ নম্বর গেইট দিয়ে বের হবে। 

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ২২০ জন সদস্য কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকবে ১১৩জন এবং ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে ৬৫জন ট্রাফিক পুলিশ। এই ৬৫ জন ট্রাফিক পুলিশ সদস্য বিভিন্ন পয়েন্টে থাকবেন এবং প্রধান ৪ বিভাগের পরীক্ষায় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলরত অবস্থায় থাকবেন।

প্রক্টর আরো যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৬টি বিশ্রামাগার ও ৬টি তথ্যকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদের জন্য পানি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। নগরীর পপুলার হাসপাতাল ও পার্কভিউ হাসপাতালও প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য থাকবে সেদিন। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৩৭টি অস্থায়ী ওয়াশরূমের ব্যবস্থাও থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চবি ভর্তিচ্ছুদের যে সড়ক ব্যবহারে নিষেধ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত