মাদক
ধুনটে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান চালানো হয় উপজেলার সদরপাড়া এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযান চালিয়ে মো. আমিনুল ইসলাম আমু (৪০) ও মো. ফরহাদ (৪২) নামে দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৪ দিনের করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অতিরিক্ত কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে সাজা কার্যকর করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬