মাদক
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট পৌরসভার অফিসারপাড়া এলাকায় উপজেলা ডাকঘরের সামনে টিঅ্যান্ডটি মোড় থেকে ধুনট বাজারগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কমলা রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার মানিক হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬