অপরাধঅপরাধ

চিলমারীতে অপরাধ ঢাকতে মূল অডিও রেকর্ড বিকৃত করে থানায় অভিযোগ: শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।

চিলমারীতে অপরাধ ঢাকতে মূল অডিও বিকৃত করে থানায় অভিযোগ:শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।

নিজেদের অপরাধ ঢাকতে চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারীর নিকট ধারনকৃত মন্তব্য ও ক্ষোভের মূল অডিও রেকর্ড বিকৃত করে গতকাল ১০/০৮/২৬ ইং, সোমবার কথিত সাংবাদিক বাদী হয়ে  চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলে খবর পাওয়া গেছে।    ফলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে  শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গ্রমীণ অবকাঠামোর আওতায় ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বরাদ্দকৃত চিলমারী উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নের কয়েকটি প্রকল্পের আওতায় ব্যাপক  দূর্নীতির খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত পিআইও অফিসের কার্য সহকারী মোঃ হুমায়ুন কবির গত ০৩/০৮/২০২৬ ইং, সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন সাংবাদিকের সাথে আবেগাপ্লুত হয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের বিষয়ে তার ক্ষোভ ও যন্ত্রনার কথা জানান। তিনি বলেন,  নিউজ না করার জন্য এস,এম রাফি ও রকিকে নগদ ৩০ হাজার টাকা দিলাম তাও ওনারা  পেপারে খবর প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে হুমায়ুন জানান, তারা দুজনেই আমার নিকট একলক্ষ টাকা দাবী করেন। বাকি টাকা না দিলে তারা আরো অসুবিধা করবে ও অফিসে অসুবিধা হবে  সে ভয় দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উক্ত কথোপকথনের ৭ মিনিট ২৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। উক্ত অডিও রেকর্ডের শুরুতে অভিযুক্ত কার্য সহকারী হুমায়ুন কবিরকে অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে মারাত্মক ক্ষোভ প্রকাশ করে কথা বলতে শোনা যায়। কিন্তু পরে গোটা অডিওতে দুই সাংবাদিকের কাছে প্রতারিত হওয়ার মূল বিষয় গুলো নিয়ে যাবতীয় কথা রেকর্ড করা  রয়েছে মর্মে বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। অজ্ঞাত কারনে চিলমারী মডেল থানায় দাখিলকৃত অভিযোগ ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে শুধু সাংবাদিককে হুমকিদানের অভিযোগের বিষয়টিই গুরুত্ব সহকারে  প্রকাশ করায় স্থানীয় ভাবে বিভিন্ন প্রশ্নের জন্ম নিয়েছে । চিলমারী থানার ওসি নয়ন কুমার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।অডিও রেকর্ডটি অজ্ঞাত কারনে  ফাস হওয়ার ঘটনায় প্রেসক্লাব চিলমারী এর সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আবু ওবায়দুল হক খাজা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামে সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি  আনোয়ারুল ইসলাম জুয়েল, সাংগাঠনিক সম্পাদক ও  চিলমারী বিএনপি যুবদলের সাবেক নেতা তাইবুর রহমান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি সহ অনেকেই নিন্দা জানিয়েছেন। 

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চিলমারীতে অপরাধ ঢাকতে মূল অডিও রেকর্ড বিকৃত করে থানায় অভিযোগ: শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত