ক্যাম্পাস
পঁচা ও বাসি খাবার সরবরাহের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হল এবং এএফ রহমান হলের ক্যানটিন তালাবদ্ধ করে পরিচালন প্রক্রিয়ার চুক্তিপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টায় এ তালাবদ্ধ করার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, রাতের খাবারে পঁচা-বাসি খিচুড়ি সরবরাহ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক হল সংসদের প্রতিনিধিদের জানিয়েছেন তারা।
জানা গেছে, হল প্রভোস্টের সাথে যোগাযোগ করে মিটিংয়ের মাধ্যমে ক্যানটিনের চুক্তিপত্র বাতিল করে তালা লাগিয়ে দেওয়া হয়। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন হল দুইটির সিনিয়র আবাসিক শিক্ষক, চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, হল দুটির ভিপি, জিএসসহ অন্যান্য হল প্রতিনিধিরা।
চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ক্যানটিন পরিচালককে বারবার সতর্ক করেও শুধরানো যায়নি। আজ অভিযোগ পাওয়ার পরই, সরেজমিনে এসে সত্যতা খুঁজে পাই। এরপর দুই হলের স্যারদের নিয়ে বসে তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্যানটিন পরিচালক হেলাল উদ্দিন বলেন, গণ-অভ্যুত্থান দিবসে চবি প্রশাসন থেকে দেওয়া উন্নত ভোজের কিছু খাবার হয়তো রয়ে গেয়েছিল, বাবুর্চি সেটি মিশিয়েছে কি-না সে বিষয়ে আমি অজানা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬