জাতীয়জাতীয়

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন, বগুড়া

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম আহমেদ, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. তৌফিকুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধারা সশরীরে উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগাভাগি করেন। তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য রাখেন এবং জুলাইয়ের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পর্বের পাশাপাশি আলোচনা সভায় জুলাইয়ের চেতনা, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জুলাইয়ের আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন, বগুড়া

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত