কৃষি
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে কৃষকের কৃষক কার্ড বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। তথ্য সংগ্রহকারী উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন, প্রতিটি কৃষক পরিবারের গৃহকর্তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কৃষকের নাম-ঠিকানা, জমির পরিমাণ, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা, চাষকৃত ফসল ও জমির পরিমাণ, সারের ব্যবহার, পরিবারের সদস্য সংখ্যা, মোবাইল নম্বর ও মোবাইলের ধরন, সরকারি সুবিধা প্রাপ্তির তথ্য, বিকাশ বা নগদ হিসাব, স্ত্রী ও নমিনীর তথ্য, শিক্ষাগত যোগ্যতা, খামার, পেশা ও আয়ের উৎস, নার্সারি ও ফল বাগান, বীজের উৎস, বর্গা বা বন্ধকী জমির তথ্য, কৃষি প্রশিক্ষণ, কৃষি ঋণ ও বীমাসহ মোট ২৩টি বিষয়।
প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন কৃষকের তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জুয়েল রানা,লিফ্ট ফার্মার ছাপড়হাটী ইউনিয়ন, সাংবাদিক শহিদুল ইসলাম আকন্দ, সহ সভাপতি সুন্দরগঞ্জ প্রেসক্লাব,সাংবাদিক খায়রুল আলম নয়ন ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬