ক্যাম্পাসক্যাম্পাস

লক্ষ্মীপুর সরকারি কলেজে ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব পালন

লক্ষ্মীপুর: ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব পালন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের নতুন ভবন গেইট সংলগ্নে এ ফল উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন শহর ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খান, এইচআরডি সম্পাদক রবিউল ইসলাম, কলেজ শাখার সভাপতি আল আমিন, সেক্রেটারি মিজানুর রহমান, অর্থ সম্পাদক মেহেরাব হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল ফালাহ।

শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, শিবির বরাবরই শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে৷ তাদের এ আয়োজনটি অত্যন্ত সুন্দর ও গোছালো৷ এখানে আমরা নানান ধরনের ফল দেখেছি, যা আমাদের ক্যাম্পাসের অনেক প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা কিনে খেতে পারে না। আজকে একদিনের জন্য হলেও আমরা সবাই একসাথে ফল খেতে পেরেছি।  এমন আয়োজনের জন্য শিবিরকে ধন্যবাদ। 

শিবিরের সাবেক শহর সভাপতি ফরিদ উদ্দিন বলেন, আমরা দেখেছি গত সতেরো বছর দমন-পীড়নের রাজনীতি চলছিল, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে আমরা এর পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীরা ইতিবাচক রাজনীতি গ্রহণ করুক। সে লক্ষ্যেই আমাদের এই উৎসব। 

শহর ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খান বলেন, কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রমের পাশাপাশি আমাদের প্রতিটা ইউনিট পর্যন্ত এই মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য ফল উৎসবের আয়োজন করেছে। শিবিরের এধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।

কলেজ সভাপতি আল আমিন বলেন, আমাদের এ আয়োজন শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও উদ্দীপনার সাথে সাদরে গ্রহণ করছে। শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম আমরা আগামীতেও বাস্তববায়ন করব ইনশাআল্লাহ।  

ফল উৎসবে আম, ড্রাগন, লটকন, কাঁঠাল, আনারসসহ হরেক রকম মৌসুম ফল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুর সরকারি কলেজে ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব পালন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত