অন্যান্য অন্যান্য

ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির আবেদন ববি শিক্ষকের

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। রোববার (১০ই মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অব্যহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন তিনি। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়ছার। 

খোঁজ নিয়ে জানাগেছে, তানভীর কায়ছায় সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ২০২৩ সালে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছিলেন। এরপর দুই বছর অতিবাহিত হওয়ার পরেও ঐ ক্যাটারগরিতে নতুন সিন্ডিকেট সদস্য মনোনীত না হওয়ায় তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতির আবেদন করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, তানভীর কায়ছার সিন্ডিকেট থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন আমার কাছে দিয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ দেশের বাইরে যাবেন ছুটি নিয়ে চিকিৎসার জন্য। তাঁকে বলেছি আপনি ছুটি নিয়ে চিকিৎসার জন্য যান পরবর্তীতে আলোচনা করে আপনার বিষয়টি বিবেচনা করবো। তাঁকে এখনি সিন্ডিকেট থেকে অব্যাহতি দেয়া হচ্ছে না বলে জানান উপাচার্য। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলন চলছে। এরমধ্যে গতকাল সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সংবিধি প্রণয়নের আগে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এরপর থেকে শিক্ষকরা আশাহত হয়ে পড়েছেন পুনরায় আন্দোলনের যাওয়ার কথাও ভাবছেন বলে খোঁজ পাওয়া গেছে। এরই মধ্যে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে তানভীর কায়ছারের আবেদন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির আবেদন ববি শিক্ষকের

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত