অপরাধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে কালরমারছড়া বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম'সহ তার সঙ্গে থাকা স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, অভিযানের সময় স্থানীয় কিছু উত্তেজিত ব্যক্তি বনবিভাগের টিমকে মারধর করে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও একটি সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকজনকে আটকে রাখার ঘটনাও ঘটে।
হামলায় আহত কয়েকজনকে চিকিৎসার জন্য মহেশখালী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬