ক্যাম্পাসক্যাম্পাস

মাদুরে বসে ভাগাভাগির ইফতার, চবির আরবি বিভাগে ভ্রাতৃত্বের সন্ধ্যা

ইফতার মাহফিল-২০২৬

লেখা: সাদ মাশরুফ
লেখা: সাদ মাশরুফ
|
শেয়ার করুন
অ+ অ-

উচ্ছ্বাস, আন্তরিকতা আর মিলনের আবহে জমে উঠেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ইফতার ও দোয়া মাহফিল। আজ রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হল সংলগ্ন বাস্কেটবল মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদুরে বসে একত্রে ইফতার করছেন শিক্ষার্থীরা

সরেজমিন দেখা যায়, আসরের নামাজ আদায় করে সবাই আনন্দঘন এই ইফতারে অংশ নিতে চলে আসেন। কেউ ডেস্কি হাতে আবার কেউ বালতি হাতে ইফতার প্রাঙ্গণে এসেছেন। মাদুর বিছিয়ে সবাই বসে গিয়েছেন। এরপর নিজেরাই দায়িত্ব নিয়েছেন পরিবেশনের। কেউ শরবত এবং ইফতার সামগ্রী সরবরাহ করছেন। এ যেন ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের অনন্য ছবি।

আয়োজকেরা জানান, রবিবার বিকেল ৪টা থেকে এ বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজন শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখানে নিবন্ধনকৃত ৪০জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে সামনের দিনেও আমাদের বন্ধুত্ব দৃঢ় করতে চাই। 

ভ্রাতৃত্ব আর সহমর্মিতার বন্ধনে আবদ্ধ তারা

বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাঈম বলেন, রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমাদের ডিপার্টমেন্টের এই ইফতার আয়োজন আমাদের মনে করিয়ে দেয় রমজানের সেই প্রকৃত সৌন্দর্যের কথা। একসঙ্গে থাকা, খাবার ভাগাভাগি করা এবং একে অপরের পাশে দাঁড়ানোর দায়িত্বগুলোকে।

তিনি আরো যোগ করেন, দুইপাশে পাহাড়ি ভূ-প্রকৃতি আর মাঝে বসে এরকম ইফতারের আয়োজন করাটা বেশ আনন্দের। এমন একটি সুন্দর ইফতারে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এরকম আয়োজন প্রতিবছর অব্যাহত থাকুক।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মাদুরে বসে ভাগাভাগির ইফতার, চবির আরবি বিভাগে ভ্রাতৃত্বের সন্ধ্যা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

উচ্ছ্বাস, আন্তরিকতা আর মিলনের আবহে জমে উঠেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ইফতার ও দোয়া মাহফিল। আজ রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হল সংলগ্ন বাস্কেটবল মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদুরে বসে একত্রে ইফতার করছেন শিক্ষার্থীরা

সরেজমিন দেখা যায়, আসরের নামাজ আদায় করে সবাই আনন্দঘন এই ইফতারে অংশ নিতে চলে আসেন। কেউ ডেস্কি হাতে আবার কেউ বালতি হাতে ইফতার প্রাঙ্গণে এসেছেন। মাদুর বিছিয়ে সবাই বসে গিয়েছেন। এরপর নিজেরাই দায়িত্ব নিয়েছেন পরিবেশনের। কেউ শরবত এবং ইফতার সামগ্রী সরবরাহ করছেন। এ যেন ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের অনন্য ছবি।

আয়োজকেরা জানান, রবিবার বিকেল ৪টা থেকে এ বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজন শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখানে নিবন্ধনকৃত ৪০জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে সামনের দিনেও আমাদের বন্ধুত্ব দৃঢ় করতে চাই। 

ভ্রাতৃত্ব আর সহমর্মিতার বন্ধনে আবদ্ধ তারা

বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাঈম বলেন, রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমাদের ডিপার্টমেন্টের এই ইফতার আয়োজন আমাদের মনে করিয়ে দেয় রমজানের সেই প্রকৃত সৌন্দর্যের কথা। একসঙ্গে থাকা, খাবার ভাগাভাগি করা এবং একে অপরের পাশে দাঁড়ানোর দায়িত্বগুলোকে।

তিনি আরো যোগ করেন, দুইপাশে পাহাড়ি ভূ-প্রকৃতি আর মাঝে বসে এরকম ইফতারের আয়োজন করাটা বেশ আনন্দের। এমন একটি সুন্দর ইফতারে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এরকম আয়োজন প্রতিবছর অব্যাহত থাকুক।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত