ক্যাম্পাসক্যাম্পাস

‘দ্রুত সময়ের মধ্যে চবির আলাওল হলের এক্সটেনশন ভবন নির্মাণ করা হবে’: হল প্রভোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের আবাসন সংকট নিরসন ও শিক্ষার্থীদের সুবিধার্থে হল সম্প্রসারণের উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলাওল হল সংলগ্ন মাঠের পাশের খালি জায়গায় এই নতুন এক্সটেনশন ভবন নির্মাণ করা হবে। এমনটিই জানিয়েছেন আলাওল হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী।

রবিবার (২৩ আগস্ট) এই বিষয়টি জানান প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ জমালুল আকবর চৌধুরি।

শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণে প্রশাসনের উদ্যোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আলাওল হলের আবাসন সংকট নিরসন ও শিক্ষার্থীদের সুবিধার্থে হলের পাশে এক্সটেনশন ভবন নির্মাণের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। হলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকার একটি বরাদ্দ এসেছে।"

প্রভোস্ট জানান, এই বরাদ্দ অন্য খাতে ব্যয় না করে যাতে এক্সটেনশনের কাজে ব্যবহার করা হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি এই বাজেট বাড়ানোর জন্যও হল প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে তিনি আশ্বাস দেন।

আলাওল হলের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "হলেই ইতিমধ্যে একটি উন্নত মানের পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। এছাড়া হল সংলগ্ন ক্যান্টিনের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। হলে শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থার বিষয়টিকে সামনে রেখে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "সংশ্লিষ্ট যে কোনো উন্নয়নমূলক কাজে সাবেক শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে। এই লক্ষ্যে আমরা আলাওল হলের সাবেক শিক্ষার্থী তথা অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা যোগাযোগ অব্যাহত রাখব।"

প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী বলেন, "আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল শনিবার আলাওল হলে অনুষ্ঠিত 'জুলাই স্মৃতি' প্রীতি ফুটবল ম্যাচের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চবি সিনেট সদস্য সাইদ আল নোমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও খুলনা-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। আলাওল হলে সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চবি সিনেট সদস্য সাইদ আল নোমানের কাছে হল প্রশাসন ও হল সংসদের পক্ষ থেকে একটি উন্নত মানের জিমনেসিয়াম স্থাপনের দাবি জানানো হয়েছে।"

প্রভোস্ট আরও বলেন, "ইতিমধ্যেই তিনি আমাদের হলের জন্য অনেক সহযোগিতা করেছেন। শিক্ষার্থীদের জন্য তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা অনুদান দেন। ভবিষ্যতে হলের শিক্ষার্থীদের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়া সকল খেলোয়াড়কে হল প্রশাসনের অর্থায়নে বুট জুতা প্রদান করা হবে।"

আলাওল হলের এক্সটেনশন নির্মাণ সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, "আলাওল হলের এক্সটেনশন নির্মাণের জন্য গেল বছর প্রথমবারের মতো চাকসুর পক্ষ থেকে দাবি জানানো হয়। বিষয়টি বাজেট অন্তর্ভুক্তির জন্য ইউজিসির পরিদর্শন টিম ক্যাম্পাসে এলে তাদের সঙ্গে আলোচনায় বসে চাকসু। এছাড়া চাকসুর সর্বশেষ কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে আলাওল হলের এক্সটেনশন নির্মাণের বিষয়ে জানানো হয়। আমরা আশা করি খুব শীঘ্রই এক্সটেনশন নির্মাণ করা হবে।"

বিষয় : শিক্ষার্থী

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

‘দ্রুত সময়ের মধ্যে চবির আলাওল হলের এক্সটেনশন ভবন নির্মাণ করা হবে’: হল প্রভোস্ট

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত