ক্যাম্পাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে কান ধরে উঠ-বস করানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ টি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেরে-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশের 'মনপুরা' এলাকায় ঘটনাটি ঘটে। পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কতিপয় শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে সেখানে ডেকে নেন। পরবর্তীতে তাদের ওপর অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং কান ধরে উঠ-বস করানোর মাধ্যমে ভয়াবহ র্যাগিং চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে বা বাইরে কোনো স্থানেই টিজিং, র্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
সংশ্লিষ্ট অধ্যাদেশের ৪(১)(খ) ধারা মোতাবেক অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মো: ফজলে হাসান ফাহাদ, মো: আল-আমিন হোসাইন, মো: জাহিদ হাসান, মো: ফয়সাল আহমেদ, মো: মাহমুদুল হাসান খান আকিব, মো: মাহমুদুল আমিন সিয়াম, মো: মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সুরক্ষায় এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে র্যাগিং ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬