অন্যান্য অন্যান্য

সুন্দরগঞ্জে দহবন্দ ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ  ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার  (১২ মে) সকালে দহবন্দ  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৭৯১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দহবন্দ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. রেজাউল আলম রেজা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুজামান মিয়া, কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো: মোখলেছুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

দহবন্দ  ইউপি চেয়ারম্যান মো.  রেজাউল আলম রেজা বলেন, ‘আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে দহবন্দ ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ  ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার  (১২ মে) সকালে দহবন্দ  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৭৯১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দহবন্দ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. রেজাউল আলম রেজা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুজামান মিয়া, কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো: মোখলেছুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

দহবন্দ  ইউপি চেয়ারম্যান মো.  রেজাউল আলম রেজা বলেন, ‘আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত