শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

লাশলমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র ও মাদকের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:৪০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেক পয়েন্ট স্থাপন করেন। চেক পয়েন্ট পরিচালনাকালীন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্র মোতাবেক পূর্ব রামখানা আশকোন নগর (থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক হতে আগত চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ০১টি পিস্তল ও ০১ রাউন্ড গুলি এবং সন্দেহজনক ০১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫,০১,০০,২০০ টাকা (পাঁচ কোটি এক লক্ষ দুইশত টাকা)। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন একইসাথে ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে প্রেরণ করা হচ্ছে। এছাড়াও অস্ত্র ও মাদক চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দীর্ঘদিন থেকে এ ধরণের অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের বিষয়ে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধান করে আসছি। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। তবে উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল কিনা তা ল্যব পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ক্রিস্টাল মেথ আইসে নিম্নমানের মাদকদ্রব্য থাকে আবার কিছু ক্ষেত্রে আসল ক্রিস্টাল মেথ আইসও থাকে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির এধরনের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

M

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।