শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অন্যান্য

দিনাজপুরে শুরু তিন দিনব্যাপী জেলা ফল মেলা, উদ্বোধন করলেন ডিসি ও পুলিশ সুপার

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬।

বৃহস্পতিবার (১৮ জুন) দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

মেলায় দেশীয় বিভিন্ন ফলের পাশাপাশি অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় নানা জাতের ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ফল চাষে আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ এবং কৃষি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টিকর ফলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ফল উৎপাদন সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ মেলার মূল উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক, তরুণ উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা অংশ নিচ্ছেন।

M

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।