বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত কমিটির পরিচিতি সভা, দিনব্যাপী স্বেচ্ছাসেবী কর্মশালা ও মতবিনিময় সভা। শনিবার (২৬ জুলাই) ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা, দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আল ইহসান ব্লাড নেটওয়ার্কের সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সজল।
প্রধান অতিথির বক্তব্যে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ উল্লাহ নিজামী বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণদের এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক এবং প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ সবসময় উৎসাহিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন আল ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতি আশেকে এলাহী শিবলী এবং সংগঠনের মেন্টর হানজালা আজাদী। তারা নিরাপদ রক্তদান, রক্তদাতা ব্যবস্থাপনা, জরুরি মুহূর্তে সেবাদান এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠক ফয়জুল করিম খালিদ, মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হোসেন, মাওলানা আবুল হাসেম, স্বপ্নসেবার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম, সমাজসেবক মো. শরিফুল ইসলাম খোকন, মো. রুহুল আমিন নোমান, মো. রাসেল মাহমুদ, জাবের আহমদ, রাসেল রানাসহ ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন ও সাংবাদিক রবিউল ইসলাম।
অনুষ্ঠানের সমাপনী পর্বে নবগঠিত কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আল ইহসান ব্লাড নেটওয়ার্কের দায়িত্বশীল, স্বেচ্ছাসেবক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রমের নৈতিকতা, সংকটকালে সমন্বিতভাবে কাজ করার কৌশল এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় নবগঠিত কমিটির পরিচয় পর্ব ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।