শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মানবতা

সংশ্লিষ্টদের উদ্যোগে ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা দিতে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। তিনি উপকারভোগীদের হাতে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শুধু সহানুভূতি নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক সহায়তা ও সমান সুযোগ নিশ্চিত করা। হুইল চেয়ার ও ট্রাইসাইকেল তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং দৈনন্দিন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা কর্মকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. শরিফ আহমেদ, থেরাপি সহকারী মো. নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মীরা এবং উপকারভোগীদের পরিবারের সদস্যরা।

উপকারভোগী ও তাদের স্বজনরা সরকারের এ ধরনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


মানবতা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।