পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা রোপণ করেছে বলরামপুর যুব কল্যাণ সংঘ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন পরিষদের সচিব মো. রাশেদ শেখ। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এ সময় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বলরামপুর যুব কল্যাণ সংঘের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
বলরামপুর যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।