শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অন্যান্য

বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার এক দিন পর আশরাফ মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(১০শে জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত আশরাফ মিয়া ওই গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নদীভাঙনের আশঙ্কায় আকুয়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক পরিবার তড়িঘড়ি করে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। এ সময় আশরাফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান।

পরে এলাকায় বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর বন্যার পানিতে তার মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।

উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বলেন, বন্যার পানিতে ডুবে আশরাফ মিয়ার মৃত্যু হয়েছে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।