শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মানবতা

আঠারবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রশংসায় স্থানীয়রা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে অসহায় ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অধ্যয়নরত আঠারবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট কমিউনিটি ঢাকাস্থ আঠারবাড়ী’-এর উদ্যোগে শনিবার (২৭ জুন) সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি ও খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়ার (মামুন) সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে গাইনি, মা ও শিশু, মেডিসিন এবং চর্মরোগ বিভাগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড গ্রুপ কার্ড বিতরণ করা হয়।

সেবা প্রদানকালীন

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে গ্রামের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এ উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন।

আয়োজকরা জানান, সমাজের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আরও বলেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহ হিল মাজেদ বাবুর অনুপ্রেরণা ও উৎসাহ তাদের এমন উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা পালন করেছে।

এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

মানবতা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।