শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

মৌলভীবাজারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া থানার একটি মা’দ’ক মামলায় হেলাল আহম্মদ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫শে জুন) মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। (দায়রা মামলা নং-৫৫/২০১৪ এবং জি.আর. মামলা নং-২৮৩/২০১৩)।

সাজাপ্রাপ্ত হেলাল আহম্মদ কুলাউড়া থানার সঞ্জরপুর গ্রামের মো.কবির মিয়ার ছেলে।

আদালত সূত্রের বরাতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধিত ২০০৪) এর ১৯(১) ধারার সংশ্লিষ্ট ধারায় আসামির বিরুদ্ধে অবৈধ মা’দ’ক (ফে’ন’সি’ডি’ল) রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই কঠোর ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন। 

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল ওয়াহিদ। আদালতের এই যুগান্তকারী রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন—”মা’দ’কের মরণকামড় থেকে দেশ ও যুবসমাজকে রক্ষা করতে এই ধরনের কঠোর শাস্তির কোনো বিকল্প নেই। মৌলভীবাজার জেলা তথা দেশব্যাপী মা’দ’ক’বিরোধী অভিযানে বিজ্ঞ আদালতের এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে এবং অপরাধীদের জন্য একটি অসনি সংকেত সহ শক্ত বার্তা বহন করবে।”

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।