শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ট্রাকে বালুর নিচে লুকিয়ে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। জব্দকৃত ফুসকার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫শে জুন) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রের বরাতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। সকাল ১০টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি’র সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে বস্তার মধ্যে অত্যান্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। পরে এসব আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ফুসকা যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছে বিজিবি।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।