শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
রাজনীতি

উলিপুর পৌর শাখা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন।

জাতীয় নাগরিক পার্টি- (এনসিপি) এর  ৩ মাসের জন্য কুড়িগ্রামের উলিপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করেছে। ৪৪ সদস্যের আংশিক এ কমিটিতে মো. সুমন খাঁনকে আহ্বায়ক ও মো. ইমরান হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

গত রবিবার (২১ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মামুন মিয়া স্বাক্ষরিত

এই কমিটির অনুমোদন দেয়।

অন্য পদগুলোতে থাকা নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মিলন বাবু। যুগ্ম সদস্য সচিব পদে মোয়াজ্জেম হোসেন ও ডা. মো. তাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে হোসেন আলী, বিপ্লব মিয়া ও আবু তালেব অনিকের নাম অনুমোদন করা হয়েছে। এছাড়া নতুন কমিটিতে ৩৩ জনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সুমন খাঁন বলেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করার জন্য কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে এই কমিটি। নতুন দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা অন্য দলের তুলনায় বেশি। দল এখন প্রাথমিক অবস্থানে আছে, অল্প সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি করে পৌরসভার নয়টি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।