শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
রাজনীতি

চিলমারীতে বিএনপি’র অষ্টমীর চর ইউনিয়নের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিলমারী উপজেলার শাখার ৬ নং অষ্টমীর চর ইউনিয়নে আংশিক  আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত ২১/০৬/২০২৬ ইং তারিখে বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ও জেড ফোর্সের সদস্য  আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন ও সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফার যৌথ  স্বাক্ষরীত ইউনিয়ন আহব্বায়ক কমিটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটিতে  অষ্টমীরচর ইউনিয়নের আহব্বায়ক  আবুল হোসেন মাস্টারকে আহব্বায়ক ,  যুগ্ম আহব্বায়ক পদে লিয়াকত আলী, তোফায়েল আহমেদ তোতা মিয়া, নজরুল ইসলাম সজিব, মাহমুদুল হাসান ও মোসলেম উদ্দিন, সদস্য সচিব পদে ডাক্তার মোঃ আল-আমিন এবং মকরম আলীকে সদস্য করে মোট  ৮ সদস্যের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়। ৬ নং অষ্টমির চর ইউনিয়নের বিএপি’র আহব্বায়ক কমিটি আংশিক ঘোষনা হওয়ায় কমিটির সকল সদস্যকে বিএনপি’র নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতা-কর্মীরা ত্যাগিদেরকে সংশ্লিষ্ট করে তৃণমূলের রাজনীতি সক্রিয় করতে বাকি ৫ ইউনিয়নের আহব্বায়ক কমিটি ঘোষনা সহ পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের তাগিদ জানিয়েছেন।  সেই সাথে বহুল কাঙ্খিত  বিএনপি’র চিলমারী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অত্যন্ত স্বচ্ছতার সাথে গঠনের মাধ্যমে পতিত আওয়ামী সরকারের আমলে নির্যাতিত,নিপিড়ীত, জেল,জুলুম ও মামলা-হামলার শিকার নেতা – কর্মীদেরকে  কমিটিতে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।