শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মানবতা

বারহাট্টায় বিএনপি নেতা শফিকের নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে আছে। বর্ষাকালে রাস্তাটি কাঁদা ও পানিতে ডুবে ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছিল। এতে সিংধা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। জনদূর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক।

 

সরেজমিনে গিয়া দেখা যায়, খারাপ ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিশ থেকে ৩০ জন সেচ্ছাসেবী রাস্তাটিতে বালু, ইট ও সুরকি ফেলে সংস্কার করছেন। এতে স্থানীয় এলাকাবাসীসহ খুশি যানবাহন চালকরাও।

 

স্থানীয় অটোরিকশা চালক ইসহাক মিয়া জানান, আমি গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘদিন ধরে গাড়ি চালাই। কিন্তু গত ৩-৪ বছর ধরে রাস্তাটি মারাত্মক ঝুঁকি হয়ে গিয়েছিল। আমরা রাস্তা ভাঙা হওয়ায় দিনে দুইবারের বেশি এই রাস্তা দিয়ে যাতায়াত করত  পারছিলাম না। অবশেষে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমরা সাময়িক স্বস্তি পাব। তবে শফিকের এই উদ্দ্যোগের পাশাপাশি যদি সরকারও দ্রুত এগিয়ে আসে তাহলে আমাদের এই কষ্ট স্থায়ী সমাধান হবে।

 

উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন, আমাদের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটির দুর্ভোগ দীর্ঘ দিনের। আমাদের অভিভাবক নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক সাহেবও রাস্তাটির ভয়াবহ অবস্থার বিষয়ে অবগত আছেন। এখন বর্ষাকাল চলায় জনগণের কষ্ট আরো বেড়ে গেছে। তাই আমি নিজে উদ্দ্যোগ নিয়েই যতটুকু সম্ভব সংস্কার করার চেষ্টা করছি।

মানবতা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।