সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্রী বড়হর গ্রামে পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক অটোরিকশা চালককে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর স্থানীয় সালিশে তাকে জরিমানা করা হয় এবং প্রকাশ্যে তওবা পড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৈত্রী বড়হর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক হাছেন আলীর বিরুদ্ধে তার পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ ওঠে। পরিবারের সদস্যরা তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনায় শুক্রবার রাতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে হাছেন আলীকে সামাজিকভাবে তিরস্কার করা হয় এবং নগদ অর্থ জরিমানা করা হয়। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে তাকে তওবা পড়ানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার জেরে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ঘটনার পর হাছেন আলীর ছেলে মানিক মিয়া তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।
মৈত্রী বড়হর গ্রামের গ্রাম্য প্রধান ইসমাইল হোসেন বলেন, “বিষয়টি প্রথমে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পারিবারিক কলহের কারণে ঘটনাটি জানাজানি হলে হাছেন আলীর ছেলে আমাদের কাছে বিচার প্রার্থনা করে। পরে গ্রামের লোকজনের উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিশ করা হয়েছে।
তবে অভিযুক্ত হাছেন আলী ও সংশ্লিষ্ট পুত্রবধূর বক্তব্য পাওয়া যায়নি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।