বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা বিএনপির উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল এবং উলিপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।