শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

দিনাজপুরে শিশু শিক্ষার্থী রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশের ন্যায় দিনাজপুরেও শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বেসরকারি উন্নয়ন ও সামাজিক সংস্থা আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি), বালুবাড়ী সদর দিনাজপুরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র নির্বাহী পরিচালক মিনারা বেগমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর উদীচী জেলা সংসদের সভাপতি কবি জলিল আহমেদ, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, অধ্যাপক মোঃ কামরুজ্জামান গোপন, নারী নেত্রী কানিজ রহমান, এএসএসবি’র প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান খান, প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, ফেরদৌসী আহমেদ, কামরুন নাহার, সফিরুল ইসলাম, মাহবুব আলী, রিংকু সেন, জেসমিন আক্তার, আছিয়া বেগম, সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু ও সমাজকর্মী মুকিদ হায়দারসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি নিরঞ্জন হীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় শিশু নীতিতে শিশুদের সর্বোচ্চ সুরক্ষা ও বৈষম্যহীন বিকাশের অঙ্গীকার থাকলেও বাস্তবে দেশে প্রতিনিয়ত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। তারা বলেন, প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, “রামিসা শুধু একটি নাম নয়, সে এই দেশের প্রতিটি শিশুর নিরাপত্তাহীনতার প্রতীক।” শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।