শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মানবতা

চিলমারীতে প্রধানমন্ত্রীর তহবীলের অর্থ দিয়ে অসহায়, দুঃস্থ ও এতিমদের ঈদ পালনে অনিশ্চয়তা

ঈদ উৎসব পালনের জন্য অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের অর্থ উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরনের কথা থাকলেও অদ্য  ২৪/০৫/২০২৬ ইং তারিখ বুধবার পর্যন্ত মাত্র ১২ থেকে ১৫ জনকে চেক্ প্রদান করা হয়েছে । সরকারী ছুটি শুরু হওয়ায় অবশিষ্টদের মাঝে চেক্ বিতরন না করায় অর্থ প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে  লক্ষভূক্তরা ঈদ উৎসব পালনে হতাশায় রয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাধ্যমে  বরাদ্দকৃত ১০ লক্ষ টাকা বিতরনের জন্য দেওয়া হয়েছে। ভগ্নাংশ অনুযায়ী  চিলমারী উপজেলার জন্য তিন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে  যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন এলাকাবাসী। চিলমারী উপজেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, পবিত্র ঈদ উল আজহা উদযাপনে চিলমারী উপজেলায় মোট ১৫০ জন দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা প্রদান করার নির্দেশ প্রদান করা হয়।  গরীব, অসহায় ও এতিমদের নির্বাচন করে এমপি’র দেওয়া তালিকা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার নির্ধারীত অর্থের চেকে্ স্বাক্ষর করেন ও তা  প্রদানের ব্যবস্থা গ্রহন করেন। কিন্তু দেরীতে চেকে্ স্বাক্ষর ও অধিকাংশরাই  বিষয়টি নিশ্চিত না হওয়ায় উপস্থিত হতে পারেননি। তাই তাদের মাঝে চেক্ প্রদান করাও সম্ভব হয়নি বলে জানা গেছে । অপর দিকে ব্যাংক ঈদের ছুটি উপলক্ষ্যে বন্ধ ঘোষনা করায় প্রধান মন্ত্রীর দেওয়া অর্থ উত্তোলন সম্ভব না হওয়ায় এই দুঃস্থ, অসহায় ও এতিমতদের ঈদ পালনে অনিশ্চয়তা দেখা গেছে। বিএনপির,চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার বলেন, এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইরে তিনি আমাকে বলেন যে, জনপ্রতি ৩ হাজার টাকা বরাদ্দ যা এমপি’র দেওয় এবং এ অর্থ প্রধানমন্ত্রীর তহবীলের কিনা সে বিষয়ে তিনি বলতে পারেননা। তিনি আরো বলেন শেষ বেলায় চেক্ স্বাক্ষর করায় একজনও এই টাকা উত্তোলন করতে পারেননি। 

 

মানবতা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।