শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো যশোরের সাংবাদিক কন্যা অরণী

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। যশোর থেকে  অ্যাওয়ার্ড পেয়েছে সাংবাদিক মারুফ কবীরের কন্যা ইশাল কবীর অরণী।

অরণী যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি) দেশের দশটি অঞ্চলের পদকপ্রাপ্ত ৫৭ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। 

নীল কমল অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ‘হলদে পাখিদের’ দেওয়া একটি সম্মানজনক জাতীয় পুরস্কার। হলদে পাখি কার্যক্রমে (গার্ল গাইডসের প্রাথমিক শাখা) দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর বাছাইকৃতদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

উল্লেখ্য, যশোর থেকে মোট ৫ জন  অ্যাওয়ার্ড পায়। এরমধ্যে  যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা, মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।