শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

যশোরে প্রথম দফায় ‘ফ্যামিলি কার্ড’ পেল ২০৪২ পরিবার

যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে দুই হাজার ৪২টি হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে জেলায় সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই পাইলট কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি সুবিধাভোগী নারীপ্রধান পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিতরণের দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে একটি বাটন ক্লিক করে এই কার্যক্রমের সূচনা করার সাথে সাথে যশোরের সুবিধাভোগী নারীরা তাদের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২৫০০ টাকা পেয়ে যান।

যশোরে আয়োজিত অনুষ্ঠানে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন: “আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। নির্বাচনের পূর্বে জনগণকে দেওয়া আমাদের সবচেয়ে বড় ওয়াদাটি আল্লাহর অশেষ রহমতে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আজ প্রায় ২০৪২ জন মা-বোন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে পাচ্ছেন; এটি শুধু তাদের জন্যই আনন্দের বার্তা বয়ে আনেনি, আমরা যারা রাজনৈতিক কর্মী, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি বলে আমরাও অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও বলেন, আপাতত ৪টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মা-বোনেরা এই কার্ডের আওতায় এসেছেন। আগামীতে জনগণের দোয়া ও সমর্থন থাকলে সরকারের এই ৫ বছর মেয়াদেই যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম বিস্তৃত করা হবে।

বক্তব্যের শেষভাগে প্রতিমন্ত্রী ২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র, কৃষক, শ্রমিক ও যুবকদের আত্মত্যাগের কথা স্মরণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।